রাঙ্গুনিয়ায় তিন মাদকসেবীর জেল-জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।

সাজাপ্রাপ্তরা হলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার মো. মানিক (৩৫), হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অপু বিশ্বাস এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মো. সুমন (৩৫)

আদালত সূত্রে জানা গেছে, আদালত পরিচালনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ () ধারায় অপরাধ স্বীকার করায় মো. মানিক ও মো. সুমনকে ৭ দিনের কারাদণ্ড এবং অপু বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচিত্রশিল্পী রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধএসএস খালেদ রোডে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ