নগরের কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এসএস খালেদ রোডের উভয়পাশে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অবৈধভাবে দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযানে প্রায় ৫০টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।








