চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, মাদক কে না বলুন,মাদক মুক্ত সমাজ গড়তে হলে সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে ইভটিজিং এর মত সামাজিক অপরাধীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। সরকার শিক্ষা,কর্মসংস্হান, শিল্প ও বিদেশী বিনিয়োগে কাজ করে যাচ্ছে। আমাদেরকেও দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। সেই সাথে সন্ত্রাস আর নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি গত মঙ্গলবার আনোয়ারায় উপকূলীয় রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তরুণ শিল্পউদ্যোক্তা শাহওয়াজ জামাল সনি। বিশেষ অতিথি ছিলেন এভারেষ্ট জয়ী ড. বাবর আলী, শহীদুল ইসলাম, ইকবাল হোসেন শিপু, শাখাওয়াত হোসেন শাহেদ, মো.আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।










