প্রবীণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি

আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জামালখান সিনিয়ার ক্লাব চত্বরে সংক্ষিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। সমাবেশে সভাপতিত্ব করেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দীন চৌধুরী। সভা পরিচালনা করেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক দিলীপ কান্তি দাশ। শুরুতে সোসাইটির সভাপতি এম এ মালেকসহ সদস্যদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করা হয়।

বক্তারা প্রবীণ নাগরিদের অধিকার প্রতিষ্ঠাকল্পে সরকারের দৃঢ় পদক্ষেপ দাবি করেন এবং জীবনের সর্বস্তরে প্রবীণদের অগ্রাধিকার প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভা ও র‌্যালিতে সোসাইটি সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারী, সদস্যবৃন্দ এম এ সামাদ খান, নুরুল আলম সিজল, গোলাম মহিউদ্দীন বাবুল, লায়ন তাহের আহমেদ, ওয়াহিদ দুলাল, জাহাঙ্গীর মিয়া, নুরুল আবছার, ড. মোহাম্মদ আলী চৌধুরী, সিরাজুল করিম মানিক, ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, এনামুল হক, পিনাকী দাশ, রতন কুমার বড়ুয়া, মো. এরশাদুল হক, সেলিমউল্লাহ, স্বপন কুমার পালিত, ডা. গোপাল ভট্টাচার্য্য, শওকতুল ইসলাম, মো. মঞ্জুর কাদের, ক্যাপ্টেন মাহবুবুল আলম, মো. ইসমাইল চৌধুরী, ইঞ্জিনিয়ার এ এম নাসির উদ্দীন, মো. শহীদ সরওয়ার ও ডা. দুলাল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক আর ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধআইনজীবী সমিতির ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা