মাইজভাণ্ডারী গীতি’র ৫ম বর্ষপূতি উপলক্ষে ‘মাইভান্ডারী গীতি মেলা–২৬ ও মাইজভান্ডারী গানের জলসা’ গত ৭ জানুয়ারি বিকালে জেলা শিল্পকলা একাডেমি–চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠানের আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে ও সঙ্গীত শিল্পী সামশুল হায়দার তুষারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। সম্মিলিত আবৃত্তি জোট–চট্টগ্রাম’র সভাপতি সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম’র আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই.এমডি জাফর, জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের এম.ফিল গবেষক অ্যাড. আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাইজভাণ্ডারী এ্যাপস’র উদ্যোক্তা আলিমুল হাকিম, সমন্বয়কারী আশরাফ সিদ্দিকী। শেষে মাইজভাণ্ডারী গানের জলসায় কালাম পরিবেশন করেন মরমী শিল্পী আবু সালেহ, সাজ্জাদ হোসেন আরমান, নয়ন শীল, মো. নুর উদ্দীন, আকিব, অন্তুু শীল, সোহাদ। যন্ত্র সঙ্গীতে ছিলেন কি–বোর্ড তপন নয়ন আচার্য্য, অক্টোপ্যাড টিটু, তবলা ইমন, বাঁশী সুজন, বেহেলা সুমন নন্দী, বাংলা ঢোল প্রদীপ কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।












