বোয়ালখালীতে হত্যা মামলায় মাসহ গ্রেপ্তার ২

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ছেলেকে হত্যার অভিযোগে মাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি পলাতক রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবরকে প্রধান আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারান মুদি দোকানদার মো. নেজাম উদ্দিন (৩৮)। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্যম শাকপুরা ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে। খবর বাংলানিউজের।

নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জামালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডা. নুরুল হক
পরবর্তী নিবন্ধআউটার রিং রোডে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার