আউটার রিং রোডে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের আউটার রিং রোড এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সজীব আলী (১৯) ও মো. তানভীর (২১)

বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে হত্যা মামলায় মাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৭ ফার্মেসিকে জরিমানা, ২ মাদকসেবীর কারাদণ্ড