নগরের বহদ্দারহাট মোড় এলাকায় সড়ক ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ শাখা জানায়, দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চান্দগাঁও থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা – কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।












