বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
টাপুটুপুর— টাপ
ধুয়ে–মুছে প্রকৃতিকে
দেয় করে দেয় সাফ !
দুষ্টু কিশোর জল পুকুরে
দেয় বুঝি দেয় ঝাঁপ
ব্যঙের সাথে সাঁতার কাটে
সবুজ ডোরা সাপ !
পিছলা উঠোন, বুড়ো দাদুর
যায় ভেঙে যায় ঠ্যাং
কোলা ব্যাঙ ডাকতে থাকে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ !
মটর ভাজা খেতে মজা
ঘোর বরিষার দিন
পাঠে খুকুর মন বসেনা
হয় যে উদাসীন !








