বৃষ্টি নামে

এয়াকুব সৈয়দ | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বৃষ্টি নামে বৃষ্টি মেয়ের

নূপুর পায়ে ছন্দে

মনটা কাড়ে টাপুর টুপুর

কদম ফুলের গন্ধে।

মেঘের ফাঁকে মিজলী হাসে

বৃষ্টি নামে অই

ডোবার ধারে জলের ঢেউয়ে

নাচ্ছে টেংরা খৈ।

বৃষ্টি নামে সবুজ মাঠে

পাই যে নতুন রূপ

রূপ অপরূপ দৃশ্যপটে

মনটা হারায় খুব

মেঘের বাড়ি ঈশান কোনে

রামধনুকের বাঁকে

হাজার স্মৃতির স্বন বুনে

শিল্পী ছবি আঁকে।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিঝরা দিনে
পরবর্তী নিবন্ধবর্ষার চিত্র