নগরীর ফিরিঙ্গীবাজার মোড় এলাকা থেকে নগদ টাকা এবং তাসসহ জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শাহাজীপাড়া দুদু মিয়া বিল্ডিংয়ের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরু (৪২), মো. রবিউল ইসলাম (৩৬), মো. আল আমিন মিয়া (২৭), মো. শাহ নেওয়াজ টিপু (২৯), মো. উজ্জ্বল মিয়া (৩০), খাইরুল ইসলাম (৪৩), মো. ফারুক (২৮), মো. আশরাফ (২৬), মো. এসদু মিয়া (৪৫), হবি রহমান (৪৩), জাহাঙ্গীর আলম (২৪), বাদল মিয়া (৫২), মো. সোহেল (২৪), মো. হোসেন (৩৫) ও মো. রিপন মিয়া (৫০)।
নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়।












