চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি-৯৫ ও এইচএসসি-৯৭ ফাউন্ডেশন চট্টগ্রাম। সংগঠনটির মানবিক উদ্যোগে বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগরী এলাকায় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরে খাবার নেই, বিশুদ্ধ পানির সংকট তীব্র এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে ফাউন্ডেশনের সদস্যরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “আমাদের একটি ছোট সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হতে পারে। মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, মানবতার বন্ধুদের সহযোগিতায় আমরা এই মহৎ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, আলহাজ্ব ছাবের আহমদ, জামাল হোসেন সওদাগর, স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী (লুটু) এবং দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ।
এ মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য ফাউন্ডেশনের আজীবন সদস্য ও শাহ আমানত হজ কাফেলার পরিচালক সাইফুদ্দিন জহুর, শাহ আমানত পরিচালক এটিএম শাহ জালাল, ফাউন্ডেশনের আজীবন সদস্য মুরাদ চৌধুরী, কায়সার জুয়েল, রানা খান, ব্যাংকার লায়ন মোহাম্মদ আব্দুল আলীম, নাজিম আমির এবং জাবেদ এইচ টিপুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকরা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “এসো, মানবতার বন্ধনে মানবিকতা ছড়িয়ে দিই। জয় হোক মানবতার।












