জয়নাল আবেদীন

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কদমতলী ডিটি রোড নাছিরুজজামার বাড়ি নিবাসী সিজেকেএস এডহক কমিটি’র সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিনের বড় ভাই এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্নার পিতা মুহাম্মদ জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুর ১১.৩০ টায় ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বাদে মাগরিব কদমতলী বাইতুল জান্নাত মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিজেকেএস এর সভাপতি ও জেলার প্রশাসক মো. জাহেদুল ইসলাম মিঞা, ২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আহ্বায়ক মো. আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আবতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, উপদেষ্টা মো. হাফিজুর রহমান, বিসিবি পরিচালক সিরাজ উদ্দীন মো. আলমগীর, মো. ইসরাফিল খসরু, নুর মোহাম্মদ, কল্লোল সংঘের সিনিয়র সহ সভাপতি নাছির মিয়া, সালাউদ্দীন জাহেদ, মেহেদী হাসান চৌধুরী, সাইফুল্লাহ চৌধুরী, সিডিএফএ’র সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, ... ওয়াহেদ দুলাল, মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ, হারুন অর রশিদ, নুরুল আমিন, মামুনুল ইসলাম, নাহিদ মুরাদ মুন্না, শফিকুল আলম জুয়েল, মোশাররফ হোসেন লিটন, সোহেল আহমদ, সাইফুল আলম খাঁন, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তাবৃন্দ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাতরি ইউনিয়নে পানিবন্দি ৮ শত পরিবারের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধ৮ মাসের সন্তানকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, কর্ণফুলীতে দম্পতি আটক