বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন ৪টি কোম্পানি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ইস্টার্ন রিফাইনারী তাদের সিএসআর ফান্ড হতে বন্যার্তদের জন্য ২০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, বিস্কুট, নুডুলস, ওরস্যালাই, সাবান, চিড়া। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমপ্রতি সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। কোম্পানিসমুহের ব্যবস্থাপনা পরিচালকগণ মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, মো. শরীফ হাসনাত, মো. মফিজুর রহমান এবং মো.শাহীরুল হাসান এ সময় উপস্থিত থেকে উক্ত ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।










