বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহফুজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম মিজি। গতকাল বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটি প্রণয়নের পর তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে পাঠাতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।











