ছিনতাইয়ের অভিযোগে নগরে রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। গত সোমবার দিবাগত রাতে শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত হলে রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত যুবক বাকলিয়া থানার খেজুর তলা এলাকার গৌরাঙ্গ চক্রবর্তীর ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁিড় সূত্রে জানা গেছে, রনজিতকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।












