চাটগাঁইয়্যা নওজোয়ানের নতুন কমিটি গঠন

জামাল সভাপতি, রকিবুল সম্পাদক

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চাটগাঁইয়্যা নওজোয়ানের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত শনিবার নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানায় সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়ব্যয়ের হিসাব বিবরণী পেশ করার পর বিগত কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরবর্তীতে সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জামাল আহমেদ সভাপতি এবং রকিবুল হাসান সোহেল সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : সহসভাপতি তাহের মিয়া, এম এ মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ, মো. ইলিয়াছ ইলু, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, সহসাধারণ সম্পাদক : আব্দুর রাজ্জাক, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক, সহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, সহসাংগঠনিক সম্পাদক হাছান ওসমান গনি লিটন, অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ ইরফান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সাগর, প্রচার সম্পাদক ওমর আলী রনি, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা শিউলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাদিরা সুলতানা হেলেন, সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক মো. আশিকুল আলম আশিক, কার্যকরী সদস্য মো. আকতার হোসেন, রায়হানুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবক্সিরহাটে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচিতি সভা