কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সাথে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করেন স্কুল পরিচালনা কমিটির সহ–সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ। উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ–অধিনায়ক মেজর জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা।
প্রধান অতিথি স্কুল আঙ্গীনায় রোপনকৃত গাছের চারা গুলোর যথাযথ পরিচর্যা করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেকের বশত ঘর ও বাড়ির আঙ্গিনায় ফলদ এবং বনজ গাছের চারা রোপণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।












