কবিতা, গান ও কথামালায় স্বাধীনের বর্ষা উৎসব

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

স্বাধীন প্রকাশন ও স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ষা উৎসব গত ১৮ জুলাই পালন করা হয়। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক নাসের রহমান। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য ড. ওবায়দুল করিম। অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, কথা সাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, নাট্যজন ড. সৌরভ সাখাওয়াত, বিচিত্রা সেন, কবি বিদ্যুৎ কুমার দাশ, প্রকাশক সোহেল রানা।

ইফতেখার মারুফ ও সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় আলমগীর ইমনের স্বাগত বক্তব্যে মধ্যে দিয়ে শুরু হওয়া এই উৎসবে ছড়াকবিতাপাঠ, আবৃত্তি, গান ও কথামালায় অংশ নেন বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুুল আনোয়ার,সৈয়দ জিয়া উদ্দিন, মর্জিনা আখতার, অ্যাডভোকেট তুতুল বাহার, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, রেহেনা চৌধুরী, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, সোহেল ফখরুদদীন, শুক্লা আচার্য, রোকসানা বন্যা, আশরাফ উদ্দীন চৌধুরী ইভান, এসএম আজাদ, কবির মুকুল, গোফরান উদ্দিন টিটু, লিটন কুমার চৌধুরী, অপু বড়ুয়া, অপু চৌধুরী, নূর নাহার নিপা, নাটু বিকাশ বড়ুয়া, আজিম উদ্দিন, জোনাকী দত্ত, হোসাইন মোস্তফা, সুমনা বড়ুয়া, তসলিম খাঁ, সালাম সৌরভ, জাহানারা পারভীন প্রমুখ। আমন্ত্রিত অতিথিশিল্পী হিসেবে বর্ষার সংগীত পরিবেশন করেন বৈশাখী দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা