সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস্ এসোসিয়েশন (ওপিএ) পরিচালিত ওপিএ লিটারেসি স্কুলের (ফ্রি স্কুল) শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ১৬ এপ্রিল এ উপলক্ষে ওএলএস সাব–কমিটির কনভেনর এ বি এম শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওপিএ লিটারেসি স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার সনেট ফ্রান্সিস। বিশেষ অতিথি ছিলেন ওপিএ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রহমান এবং কোষাধ্যক্ষ বদিউর রহমান। উপস্থিত ছিলেন ওএলএস সাব কমিটি সদস্য রোনাল্ড গোমেজ,সজল কান্তি চৌধুরী,ওপিএ লিটারেসি স্কুলের শিক্ষকবৃন্দ, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, নির্বাহী কমিটির সদস্য চৌধুরী শাহাদাত হোসেন, জাহেদ সাঈদ, মোহাম্মদ সাইফুল্লাহ, সাইদুল আজম খান ও সালাউদ্দিন সাকিব এছাড়াও উপস্থিত ছিলেন এম হাসান, মহিউদ্দৌলা কাজল, রিয়াজ খান রিয়েল, মোহাম্মদ আনিস উল্লাহ, জাকির হোসেন, আছহাব উদ্দিন রাজীব, লরেন্স হালদার, ক্লিফ্টন গোমেজ, মোসলেহ উদ্দিন ছোটন, অর্চক সিকদার এবং ইশতিয়াক করিম শাফিন।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ওপিএ ১৯৯২ সাল থেকে এই ফ্রি স্কুল পরিচালনা করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।













