কধুরখীল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান গতকাল প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী অনন্যা চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ছাত্রী তাহজিম রহমান, অরিত্রী চৌধুরী, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, এনামুল হক, মো. আলম এবং প্রকাশ কুমার ঘোষ। সংগীত, আবৃত্তি এবং নৃত্যে অংশ গ্রহণ করেন মিথিলা শীল, ইসরাত জাহান ইস্পা, হুমায়রা আদিবা ফাইরুজ, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, শ্রাবন্তী শীল, সায়েমা আকতার, রাত্রি রায়, প্রেমা চৌধুরী, হৈমন্তী দেবী, রাইসা, উষ্মী চৌধুরী, তুষি দে, ত্রিবেণী চক্রবর্তী, প্রিয়ন্তী এবং পৃথা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু স্বাস্থ্যসেবায় মমতার বিশেষ সেবাপক্ষ উদযাপন
পরবর্তী নিবন্ধওপিএ লিটারেসি স্কুলের ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ