বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শিক্ষক শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছেন কেন রাউজানের কলেজ সমূহের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সকলকে জবাব দিতে হবে কলেজ সমূহে এমন কি সমস্যা রয়েছে যেই সমস্যার কারণে ফলাফলের বিপর্যয় ঘটেছে। এমন ফলাফল আমাদের মেনে নিতে হবে? তিনি গতকাল বৃহস্পতিবার রাউজান সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রশ্ন রাখেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, তোমরা যারা নবীন শিক্ষার্থী তোমার ভিশন ও মিশন থাকতে হবে। শুধু যেনতেন একটি সার্টিফিকেটের জন্য কলেজে আসা যাওয়া করলে হবে না। আমরা চাই রাউজানের সন্তানরা দেশের একজন মেধাবী ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠুক।
অপর্ণা চৌধুরী, শর্বরী দে ও এস এম হাবিব উল্লাহর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হালিম, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জরুল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আব্বাছ।
বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল আলম জীবন, সহকারী অধ্যাপক তসলিম উদ্দিন ও একাদশ শ্রেণী নবীন বরণ কমিটির আহবায়ক মোহাম্মদ শওকত উদ্দিন ইবনে হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক,রহিম চৌধুরী, এম শাহজান সাহিল, মোহাম্মদ আরিফ, রাসেল খাঁন, শাহাদাত মির্জা,জুয়েল চৌধুরী, বাপ্পী হাসান বাহাদুর, এমএস নেওয়াজ।












