নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন কিংবা সার্টিফিকেট অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারসহ নানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এসব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হতে হবে। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।
তিনি গতকাল বুধবার বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসায় আয়োজিত অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শওকত আলম,দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ্ চৌধুরী,ইউনুস খান,্ব মো. সফিক হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সভাপতি মুফতি সাজেদ উল্লাহ আজিজী।











