নব প্রজন্মকে সাথে নিয়ে কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যকে জাগরুক করতে হবে

নববর্ষ উদযাপন পরিষদের অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্যকে জাগরুক করতে হবে নব প্রজন্মকে সাথে নিয়ে। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বি পান্না। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে শেকড়ের সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভেদ বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে এবার চট্টগ্রামে ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগের ডাঃ শেখ ফজলে রাব্বি পান্না। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্ট্যান্ডার্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সজল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী লায়ন ডা: আর. কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ব্যরিস্টার সওগাতুল আনোয়ার খান, জসিম উদ্দিন চৌধুরী, ইউনেস্কো ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানু, এডিশনাল এসপি কাজী সাহাব উদ্দিন, এড. নীলু কান্তি দাশ নীলমণি, ডা: মুজিবুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ আসলাম, সমাজকর্মী আবদুল নুর, এডভোকেট হেফাজ উদ্দিন, লায়ন বরুণ কুমার আচায্য বলাই। উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াছ রিপন ও শিমলা চৌধুরী’র যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা তালুকদার, ফোরকান রাসেল, খালেদা আক্তার চৌধুরী, আঁচল চক্রবর্ত্তী, সুকুমার দে, নুর জামান, রুপশ্রী দাশ, গীতা আচার্য্য, শিল্পী কেয়া লাহিড়ী, রোজী চৌধুরী, পিংকি চক্রবর্ত্তী, মো: আরাফাত, বেবি দাশ নুপুর, রিয়া দাশ চায়না, হৃদিতা দাশ, সুবা আলমগীর, সমীরন পাল, রিটন কান্তি দাশ, মম দাশ, মীম দাশ, শম্পা চৌধুরী, ঊর্মি মজুমদার, শিমুল দে, মো: তিতাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএ লিটারেসি স্কুলের ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধ১১ নৌযানের বিরুদ্ধে মামলা দায়ের