১৩৭ বছর পর নিজ দেশে ফিরল জিম্বাবুয়ে বার্ড

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৩৭ বছর পর জিম্বাবুয়ের ঐতিহাসিক পাথরে খোদাই করা পাখির ভাস্কর্য আবারও নিজ দেশে ফিরেছে। জিম্বাবুয়ে বার্ড নামে পরিচিত এই প্রতীকটি দেশটির জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ভাস্কর্যটি গ্রহণ করেছেন। খবর বাংলানিউজের।

তিনি এ ঘটনাকে একটি জাতীয় প্রতীকের প্রত্যাবর্তন হিসেবে উল্লেখ করেন। জানা যায়, ঔপনিবেশিক শাসনামলে এসব ভাস্কর্য জিম্বাবুয়ে থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সর্বশেষ পাখিটি চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আনা হয়েছে। ধূসর সোপস্টোনে তৈরি ভাস্কর্যটি ব্রিটিশ সাম্রাজ্যবাদী সেসিল রোডসের কাছে বিক্রি করা হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের আরও কিছু দেহাবশেষ ফেরত দিয়েছে, যেগুলো একসময় ঔপনিবেশিক গবেষণার নামে নিয়ে যাওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘রাস্তা জুড়ে রোদ হোক’
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চলার মধ্যেই লেবাননে হামলার কথা স্বীকার করল ইসরায়েল