চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ গতকাল শনিবার থিয়েটার ইনিস্টিটিউটে চতুর্থবারের মত আয়োজন করে ‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে অনুষ্ঠান। সংগীত ভবনের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হয় চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব। এরপর কথামালা পর্বে অংশ নেন সংগীতজ্ঞ ও শিক্ষক শীলা মোমেন, সংগীতজ্ঞ কাবেরী সেনগুপ্তা, সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাহিত্যিক অভীক ওসমান, বোধন আবৃত্তি পরিষদের সহ–সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল সোহেল।
কথামালা শেষে দলীয় সংগীতে অংশ নেন সুরপঞ্চম ও ধ্রুপদ। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যেশ্বর, নৃত্য নিকেতন, নৃত্যভূমি। ব্রতচারি নৃত্য পরিবেশন করেন ফুলকী। একক আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, সেলিম রেজা সাগর, রুনা চৌধুরী, পার্থ প্রতীম মহাজন, রূপশ্রী, স্নিগ্ধ, জসীম উদ্দীন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদের বড়দের ও ছোটদের বিভাগ। উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, পূর্ণা দাশ, হাসিবুল ইসলাম শাকিল, ঋত্বিকা নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।














