আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে অতিথিদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার চালু করেছে হোটেল আগ্রাবাদ। গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন হোটেল আগ্রাবাদের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) হাসানুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হোটেলের রেসিডেন্স ম্যানেজার রায়হান কায়সার।
ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে হোটেলটি একাধিক বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অনুষ্ঠানে হাসানুল ইসলাম বলেন, বন্ধুত্বের এই বিশেষ দিনটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই আমাদের এই আয়োজন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে মানসম্মত সময় কাটানোর জন্য হোটেল আগ্রাবাদ সবসময়ই ব্যতিক্রমী অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রেসিডেন্স ম্যানেজার রায়হান কায়সার জানান, এই বিশেষ অফারগুলো অতিথিদের জন্য সীমিত সময়ের। আমরা আশা করছি, বন্ধুত্ব দিবসে সবাই প্রিয়জনদের নিয়ে হোটেল আগ্রাবাদে এসে এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করবেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ঘোষিত এই অফারগুলো সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে। অতিথিদের আগাম বুকিংয়ের জন্য উৎসাহিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












