নগরীর স্টেশন রোড এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহেদুর রহিম ও লিটন দাস।
কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, বিভিন্ন মামলায় আদালতের দেওয়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জাহেদুর রহিম ও লিটন দাস। সাজাপ্রাপ্ত হয়েও তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যম তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, পরবর্তীদের তাদেরকে আদালতের কাছে সোপর্দ করা হয়।












