বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব স্ট্রোক’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজনটি সম্পন্ন হয়।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আয়োজনে সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী। অনুষ্ঠানে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রিফাত কামাল, যিনি স্ট্রোকের আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
এছাড়াও বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকার এবং একই বিভাগের অধ্যাপক ডা. তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনডোর–সিডিজিএইচ–এর ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মনিষা সেন গুপ্ত।
ব্র্যান্ড প্রেজেন্টেশন উপস্থাপন করেন এক্সিকিউটিভ (রিজিওনাল মেডিকেল এক্সিলেন্স) ডা. মো. সেয়েম চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসকে প্লাস এফ–এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আবদুল্লাহ–আল–মামুন। সেমিনারে বক্তারা স্ট্রোকের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি বা আপডেট ম্যানেজমেন্ট সময়মতো গ্রহণের ওপর বিশেষ জোর দেন।












