নগরীর কোর্টহিলের অদূরে মেথরপট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী এক আইনজীবী সাক্ষ্য দিয়েছেন। তার নাম মোহাম্মদ শরীফ। গতকাল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির তার সাক্ষ্য রেকর্ড করেন। এসময় আসামি পক্ষে তাকে জেরাও করা হয়। এ নিয়ে মামলার ৪ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয়েছে জানিয়ে বাদীর আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, আগামী ২৯ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশজুড়ে আলোচিত আইনজীবী আলিফ খুনের মামলায় গত ১৯ জানুয়ারি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।












