মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসাইন মটরসের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো চার দিনব্যাপী হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ ৩০ অক্টোবর শুক্রবার শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টায় সিজেকেএস জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা হাসান মো. শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক মোট ১২১টি দল অংশগ্রহণ করছে। আগামী ২ নভেম্বর রাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান ক্রীড়াপ্রেমী দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন লিকা ও রাজিন
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ কাবাডির সেমি-ফাইনালে বাংলাদেশ