কমনওয়েলথ কাবাডির সেমি-ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমি–ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের আহমেদাবাদের বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭০–২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে প্রতিরোধের কোনো সুযোগই দেননি মিজানুর–নাসিররা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল দল। কানাডাকে ৬৭–২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে জমজমাট লড়াইয়ে ৩২–৩১ পয়েন্টে হেরেছিল। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০–২৮ পয়েন্টে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ৬৯–৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি–ফাইনালে খেলার সম্ভাবনা জোরাল করে বাংলাদেশ। সেটাকেই এবার পূর্ণতা দিল তারা।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু
পরবর্তী নিবন্ধবোয়ালখালী ফুটবল একাডেমির বার্ষিক সম্মেলন