মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজের ৯৫ ব্যাচের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী গত ৩০ মে সাতকানিয়া উপজেলার পশ্চিম পাহাড়ে একটি বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান ও সোনাকানিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দীন মেম্বার।
মিউবি ৯৫ ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন মজিদ, ইসমাইল, শিপলু, তারেক, সাহাবু, জানে আলম, শিমুল, সুমন, মোস্তাফিজ, ইউনুস, জান্নাত আরা, গোপাল, নুরজাহান, মমতাজ, এমরান, মরিয়ম, চম্পা, রুনা, এনাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজ। পরে মারা যাওয়া শিক্ষক এবং সহপাঠীদের স্মরণ এবং পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











