সাইলেন্ট থিয়েটারের আয়োজনে দুই দিনব্যাপী প্রযোজনা–ভিত্তিক মূকাভিনয় কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত কর্মশালায় নতুন প্রজন্মের মূকাভিনয় শিল্পীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক ও মূকাভিনয় নির্দেশক মেজবাহ চৌধুরী। কর্মশালায় মূকাভিনয়ের বিভিন্ন মৌলিক ফর্ম, শরীরের ভাষা, ইল্যুশন, চরিত্র নির্মাণ, মঞ্চ–উপস্থাপনা এবং প্রযোজনাভিত্তিক অনুশীলনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। দুই দিনের এই কর্মশালায় মোট ১৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আগামী অক্টোবর মাসে সাইলেন্ট থিয়েটারের নতুন একটি মাইমোড্রামা প্রযোজনার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ধারাবাহিক অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমেই একজন শিল্পী পরিপূর্ণতা অর্জন করেন। তিনি সাইলেন্ট থিয়েটারের ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












