সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। লিপু দাশের সঞ্চালনায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। বক্তব্য দেন, পরিষদের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব ভ্রাতৃত্ব তৈরির, মেলবন্ধন ঘটাবার উন্নততম মাধ্যম সংগীত। আমরা আমাদের গৌরবোজ্জ্বল সংগীতের মাধ্যমে বিশ্ব সৌভ্রাতৃত্বের মেলবন্ধন আরো মজবুত করে তুলব। এদিনের প্রথম শিল্পী অপরাজিতা চৌধুরী। বাংলাদেশের গৌরব, উস্তাদ নীরদ বরণ বড়ুয়া রচিত, পটদীপ রাগে সুরারোপিত রাগপ্রধান গান পরিবেশন করেন অপরাজিতা চৌধুরী। তাকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মীর এনায়েতুল্লাহ্‌ সানী। শেষ শিল্পী ছিলেন রাজিব মজুমদার। তিনি প্রথমে মেঘ রাগে একতাল বিলম্বিত লয়ে, ত্রিতাল দ্রুত লয়ে খেয়াল এবং ত্রিতালে তারানা পরিবেশন করেন। এরপর মিশ্র ভৈরবী রাগে একটি ঠুমরী পরিবেশন করেন। তাকে সহযোগিতা করেন তবলায় সানি দে, হারমোনিয়ামে ফাল্গুনী মজুমদার এবং তানপুরায় সম্পদ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ার শুরু
পরবর্তী নিবন্ধহন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?