রাঙ্গুনিয়ায় যুবককে পিটুনির ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক যুবককে সংঘবদ্ধভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার (ভাইরাল) ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়ার উত্তর পোমরা এলাকার মো. জহির আহমদ (৪৮), মো. ওসমান (৩৩), মো. জসিম (৩৭) ও মো. আব্বাস উদ্দিন (৪৩)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমপ্রতি এক যুবককে মসজিদের সামনে একদল লোক মিলে বেধড়ক মারধর করছে, এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর পুলিশ জড়িতদের শনাক্ত করতে অভিযানে নামে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল শাকুরের (৩২) বোন নাহিমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ভিডিও বিশ্লেষণ করে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো সহিংসতার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজনদুর্ভোগ লাঘবে জ্বালানি সংকট নিরসন করুন : মুহাম্মদ নজরুল ইসলাম
পরবর্তী নিবন্ধকবরী গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান কাল