চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও খড়িমাটির যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে বিশ্বজিৎ চৌধুরী রচিত ‘কবরী’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও নির্মাতা আনোয়ার হোসেন পিন্টু, অনুবাদক ও চলচ্চিত্রবিদ আলম খোরশেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং গ্রন্থকার বিশ্বজিৎ চৌধুরী। কবি মনিরুল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র সাহিত্যিক ও নির্মাতা শৈবাল চৌধূরী। অনুষ্ঠানে কবরীকে নিয়ে একটি প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।










