আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে গতকাল বুধবার মোমিন রোডস্থ সালমা ভবনে আগামীকাল শুক্রবার ও ১৮ এপ্রিল জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিল সফলকল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন–একেএনবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। উপস্থিত ছিলেন–একেএনবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এস এম আবদুল করিম তারেক, মাওলানা এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, এস এম শওকত আজিজ, এইচ এম নাছির উদ্দীন, মাওলানা মাসুদ করিম চৌধুরী, শাহজাদা মঈন উদ্দিন সনজরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী। সাফল্যের ধারাবাহিকতায় এবারকার মাহফিল ২৩ তম বর্ষে পদার্পণ করেছে। আগামীকাল শুক্রবার ও ১৮ এপ্রিল বিকেল ২টায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২৩তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ১ম দিবস বিকেল ৩টা মহিলাদের জন্য পর্দা সহকারে মাহফিল শোনার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে আগামী ১৮ এপ্রিল সকাল ৮ টায় রয়েছে শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বেলা ২টা থেকে শুরু হবে মূল দরস। প্রেস বিজ্ঞপ্তি।








