প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতালের উদ্যোগে রাঙ্গুনিয়ার ইছাখালীস্থ একটি ক্লাবে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এটিএম রেজাউল করিম। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন ডা. মো. শওকত হোসেন, ফিজিওথেরাপিস্ট মো. ফরহাদ হাসান, এবং সিনিয়র স্টাফ নার্স ওয়াইসিং মরমা ও অনিক সিকদার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পল্লী চিকিৎসক মজিবুক হক মানিক, সন্তুস কুমার শীল, কাজী মনসুর আহমেদ, অধীর শীল, আয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহেদুল ইসলাম।বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে কর্মরত পল্লী চিকিৎসকরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসা–জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ আরও নিরাপদ, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পার্কভিউ হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, দেশের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং বিভাগের দিদার আলম অনিক, রাজ্জাকুল হায়দার ও মশিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












