মহেশখালীতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে পুকুরে ডুবে আলমগীর () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরাঘোনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আলমগীর। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মো. আরিফুল ইসলাম আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ক্রস ফিলিংয়ের কারখানা, জব্দ ৭০ সিলিন্ডার
পরবর্তী নিবন্ধপুঁইছড়িতে বন্যাকবলিত এলাকায় মানাহিল ফাউন্ডেশনের মাঝে উপহার সামগ্রী বিতরণ