পুঁইছড়িতে বন্যাকবলিত এলাকায় মানাহিল ফাউন্ডেশনের মাঝে উপহার সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে আল মানাহিল ফাউন্ডেশন। গত ২ আগস্ট নাপোড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মানাহিল ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ ফরিদ উদ্দিন। বক্তারা বলেন, সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। তারা ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে পুঁইছড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস গণতন্ত্র, অধিকার ও ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক