বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আপেল প্রতীক নিয়ে চট্টগ্রাম–৯ আসনের প্রার্থী শেখ নঈম উদ্দীন প্রচারণার অংশ হিসেবে গতকাল ব্যাটারি গলি থেকে প্রচারণা শুরু করেন। পরে তিনি সার্সন রোড, এস এস খালেদ রোড হয়ে খাস্তগীর স্কুলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তবের মাধ্যমে প্রচারণা শেষ করেন। শেখ নঈম উদ্দিন বলেন, এত টাকার বাহারি নির্বাচনী বাজেট না করে মোবাইলের এ্যাপসের মাধ্যমে ঘরে বা অফিসে বসে তার পছন্দীয় প্রার্থীকে নিরাপদে ভয়ভীতিহীন পরিবেশে ভোট নেওয়া হলে আরও স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত হতো এবং ভোটের কাস্টিংও বেড়ে যেত এবং সময় ও জনবাজেটের এত টাকা খরচ হতো না।
দেশ রাষ্ট সরকার জনকল্যাণকর হওয়া অবশ্যই প্রয়োজন যা মানবতার রাজনীতি ছাড়া প্রায়ই অসম্ভব। মানবতার রাষ্ট্র ছাড়া মানব জীবন স্বাধীন মুক্ত হবে না।














