বিভিন্ন স্কুল-মাদরাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজাদী ডেস্ক | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া মাদ্রাসা : সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদ্রাসা সুপার মাওলানা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আবুল বশর আবু। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের জিএম এডভোকেট জসিম উদ্দিন, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এডভোকেট এনামুল হক, মাওলানা দিদার রশিদ, মাদ্রাসা সহসুপার মাওলানা সগীর, সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস, মাওলানা নুরুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব ঘাটিয়াডেঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল আলম ফারুকী। অনুষ্ঠানে আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৬ সালের বিদায়ী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়ামমতাজুল হক স্কুল : সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়ামমতাজুল হক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেস বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবুল বশর আবু। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল্লাহ আল মাসুম, দাতা সদস্য আবদুল্লাহ আল মাসুদ, বাঁশখালী উপজেলার দুর্নীতি কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বাশার গ্রুপের জিএম এডভোকেট জসিম উদ্দিন, একাডেমিক অফিসার মাওলানা দিদার রশিদ প্রমুখ। পরে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবামা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

মোহাম্মদীয়া আদর্শ দাখিল মাদরাসা : রাউজান প্রতিনিধি জানান, রাউজান পশ্চিম গুজরা মোহাম্মদীয়া আদর্শ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার মাদরাসা মিলানায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মীরদাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনাম উল্লাহ, সাংবাদিক কাজী সরোয়ার খান মনজু, মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার (অবসরপ্রাপ্ত) মাওলানা আবদুস ছবুর। বক্তব্য রাখেন মাদারাসার সুপার মাওলানা হাশেমুর রশিদ, পরিচালনা পরিষদের সদস্য লোকমান হোসেন মেম্বার, পরীক্ষার্থী মোছাম্মৎ রিয়া আকতার, মোহাম্মদ মিনহাজ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী শামসুল আলম সওদাগর, ফরিদ আহমদ কোম্পানি, মোহাম্মদ সালাউদ্দিন, মো. মামুন, মাহমুদউল্লাহ, ডা. মোহাম্মদ বেলাল, বাদশা মিয়া, জাহাঙ্গীর আলম, মো. সরওয়ার আলম, নুরুন নবি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মনছুর, নেছার উদ্দিন, নেজাম উদ্দিন।

মখলেছুর রহমান চৌধুরীআলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয় : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলার মখলেছুর রহমান চৌধুরীআলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ উপলক্ষে গত ১৬ এপ্রিল সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মিনহাজুল আবেদীন ও তাসনিয়া মাহবুবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নুরুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মন্নান মেম্বার, ফজলুল করিম আইয়ুব, সমাজসেবক আবুল ফজল, সরু মিয়া, মোজাম্মেল হক তালুকদার, চৌধুরী আমীর মো: সাইফুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক রিমন শীল, আজাদ হোসেন জিফাত, সমাজসেবক নুরুল আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আবুল ফরমান, সোহেল আরমান সুমন প্রমুখ। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

কানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসা : চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিকের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ এপ্রিল সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শায়খুল ফিকহ্‌ আল্লামা মুফতি অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফীর (মা:জি:) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনমেরিন হোয়াইট ফিশ ট্রলারস ওনার্স এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ জানে আলম। উদ্বোধক ছিলেনশিক্ষানুরাগী এম আবুল বশর শিকদার। সংবর্ধিত অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট জি.এম শাহাদত হোসাইন মানিক। প্রধান আলোচক ছিলেনউপাধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ আবু নাছের আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেনমাদ্রাসা সুপার ও সচিব মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ, সহসুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম। মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী, মাস্টার মুহাম্মদ সোলাইমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সোলাইমান খান, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ আবদুল মালেক হিরু, মাস্টার কবির আহমদ চৌধুরী, মুহাম্মদ সোলাইমান, সৈয়দ মুহাম্মদ শিবলী সাদেক কফিল, মীর মুহাম্মদ কাশেম, মুহাম্মদ আবদুল মুবিন, মুহাম্মদ দিদারুল আলম।

বক্তব্য রাখেনম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য (নির্বাচিত) যথাক্রেেমএম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মুহাম্মদ আবদুল আলম, ইয়াছমিন আকতার, শিক্ষক প্রতিনিধি মাস্টার আহমদ কবির, হানিফা বেগম, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, শিক্ষক ও কর্মকতাবৃন্দ যথাক্রমে, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, মাস্টার মুহাম্মদ মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ নেজাম উদ্দীন নঈমী, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ ফোরকান, পিংকি আকতার, বিদায়ী শিক্ষার্থী রাবেয়া আকতার, ইসফাত উদ্দীন, মাদ্রাসার শিক্ষর্থী নাহিলা জাহান, তাসনিম সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন