গণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন

বাঁশখালী উপজেলা জামায়াতের শিক্ষা শিবিরে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী দেশব্যাপী ছাত্রজনতার এক বৈপ্লবিক অভিযান। হাজার হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে জনগণ নতুন বাংলাদেশ পেয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৭০% জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। অথচ ক্ষমতাসীন বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো জনগণের সাথে ছিনিমিনি খেলছে। যা জাতির জন্য কলঙ্কজনক। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই শহীদের স্বপ্ন পূরণ করুন।

বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে সম্প্রতি টাইম বাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, মাওলানা আরেফে জামী। উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহর সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা নায়েবে আমির মাস্টার আবদুর রহিম ছানবী, মুহাম্মদ মহিউদ্দীন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সোলাইমান, আবু ছিদ্দিক, মর্তুজা আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় সাংস্কৃতিক সংসদের বৈশাখী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্কুল-মাদরাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা