বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ‘আরার বৈশাখ’ শীর্ষক বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর। সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে গত ১৪ এপ্রিল পতেঙ্গা সমুদ্র সৈকতে এই আয়োজন সম্পন্ন হয়।
শিল্পী আব্দুস শাকুরের নেতৃত্বে চট্টলা গানের দলের পরিবেশনা এবং নাট্যকার হোসনে মুরাদ তারিফের নির্দেশনায় কর্ণফুলী থিয়েটারের শিল্পীদের বাস্তবধর্মী নাটিকা। উদ্বোধনী বক্তব্যে সভাপতি সেলিম জামান বলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর মূলত একটি আদর্শভিত্তিক সংগঠন, যা সুস্থ সাংস্কৃতিক চর্চা ও মূল্যবোধের বিকাশে নিবেদিত। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মহিউদ্দিন, মাওলানা বেলাল হাসান, যায়নুল উলুমের সুপার মাওলানা মুহাম্মদ ইউছুফ, মাওলানা আনোয়ারুল ইসলাম, আবু হানিফ মোল্লা, ছালেহ নূর, হারুনুর রশীদ এবং আনোয়ার হোসেন।














