পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ : শামীম

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পরাজিত শক্তি বেআইনি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, বিস্ফোরণ ঘটানো ও বোমা হামলার পরিকল্পনার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিনষ্ট করার অপচেষ্টা চলছে। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ বিএনপি।

গতকাল শনিবার ফেনী সদর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়। পরে ট্রাঙ্ক রোড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে আমান উদ্দিন কায়সার সাব্বির ও পৌরসভার বিএনপি’র সদস্য সচিব মেজবাহ উদ্দীন ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার
পরবর্তী নিবন্ধমৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে