মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচর গঠনের মূল নিয়ামক বিদ্যালয়। শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন। খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় অনুশাসন অনুকরণের বীজ বপন করা গেলেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ আলোকিত স্বদেশ বির্নিমাণ সম্ভব বলে দাবি করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী এফসিএ।গতকাল শনিবার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহবুব ই খোদা মোর্শেদের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম নযনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– আকবরশাহ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, বিএনপি নেতা খ ম নাজিম উদ্দিন, রায়হান উদ্দিন মুকুল, সালামত আলী, কায়ছার আলম, স্কুল শিক্ষক জানে আলম, লুৎফুন নাহার, সাইফুদ্দিন খালেদ, ফরহাদ আহমেদ, সুপ্রভাত দেবী, স্কুলের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা, নিহাল ইবনে নুর, সঙ্গীতা দাশ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












