যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীদের নিরাপত্তা সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ইভটিজিং এর বিপক্ষে আমাদের অবস্থান হওয়া চাই দৃঢ় ও অঙ্গিকারবদ্ধ। গতকাল বৃহস্পতিবার ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ মাদক ও ইভটিজিং বিরোধী কমিটি আয়োজিত সমাবেশে উত্তর জেলা জাসাস সভাপতি ও ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, রহমত উল্লাহ মেম্বার, ব্যাংকার মো. নুরুন্নবী, সাফায়েতুল ইসলাম সাবাল, মো. সাজু, শাহজাহান তালুকদার, সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর দৌলা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, মামুন উদ্দীন, থানার এসআই রাকিবুল ইসলাম, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ আলী। সহকারী শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় সবশেষে মাদক ও ইভটিজিং বিরোধী র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।












