নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গত শনিবার সাতকানিয়ার নলুয়া ১, ২ ও ৩ ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন, ওষুধ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ। প্রথম ধাপে নলুয়া গ্রামের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীসহ আরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ পৌঁছে দিতে পরিষদের সদস্যবৃন্দ আবারও ফান্ড সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগ সফল করতে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ১৫
পরবর্তী নিবন্ধসাইলেন্ট থিয়েটারের মূকাভিনয় কর্মশালা