ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন গত ১৯ এপ্রিল আগ্রাবাদস্থ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেন। এ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই–এর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী এবং নাজনীন সুলতানা এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই–এর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নকে কেন্দ্র করে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ভারতের সাথে সহযোগিতার সুস্পষ্ট সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তিনি ভারতের পুঁজিবাজারের অভিজ্ঞতাকে আরও গভীরভাবে কাজে লাগানোর আহ্বান জানান, বিশেষ করে বাজারের বহুমুখীকরণ এবং পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গড়ে তোলার ক্ষেত্রে। বাংলাদেশের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবেই নয়, বরং প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। তাই আমরা এই পথচলায় একসঙ্গে এগিয়ে যাব। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের নতুন দিগন্ত। প্রেস বিজ্ঞপ্তি।












